Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

Home / লার্নিং / Happiness
Tutorial

৩০ দিনের ৩০ টি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামকে জানা - রামাদান ২০২১

30 chapters 30 lessons 1493 views

আপনার অগ্রগতি

০ / 30 লেসন সম্পন্ন

মন্তব্য ও প্রশ্ন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
{{c.user_name}}প্রশ্ন
{{c.message}}

রামাদান ২৩- ফাসেকী, জুলুম, রিদ্দাহ

ফাসেকী:

ফিসক মানে বের হওয়া। তবে পবিত্র কুরআন ও সুন্নাহর মধ্যে ফিসক বলতে ‘আল্লাহর আনুগত্ব থেকে বের হয়ে যাওয়া’ বুঝানো হয়েছে।

‘ফিসক’ কত প্রকার ও কি কি?

উত্তর: ফিসক 2 প্রকার। যথা:

1- বড় ফিসক: যা মানুষকে ইসলাম ধর্ম থেকে বের করে দেয়। অর্থাত এর দ্বারা সে কাফের হয়ে যায়। (সূরা কাহাফ:50)

2- ছোট ফিসক: আর তা হলো কবীরা গুণাহে লিপ্ত হয়ো। তবে এর দ্বারা বানন্‌দা কাফের হয়ে যায় না। (দেখুন- সূরা নূর/4 , সূরা বাক্বারা: 196)


জুলুম:

শরীয়তের বিধান মতে জুলুম দু’প্রকার।

১) বড় জুলুম (শিরক)। যা মানুষকে ইসলামের সীমা হতে বের করে দেয় এবং এ জাতীয় জুলুমকারী চিরকাল জাহান্নামবাসী হবে।

যেমন আল্লাহ তায়ালা বলেনঃ

إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

“নিশ্চয়ই শিরক চরম জুলুম।” (সূরা লুকমানঃ ১৩)

আল্লাহ আরও বলেনঃ

وَلَا تَدْعُ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ

“আর আল্লাহকে ছেড়ে এমন বস্তুর বন্দেগী করনা, যা না তোমাদের কোন উপকার করতে পারে, না কোন ক্ষতি করতে পারে। বস্তুত: যদি এরূপ কর তবে তুমি এমতাবস্থায় জালিমদের (মুশরিকদের) অন্তর্ভুক্ত হয়ে যাবে।” (সূরা: ইউনুসঃ ১০৬)

২) ছোট জুলুম। যা মানুষকে ইসলামের সীমা হতে বের করে না এবং এমন জুলুমকারী চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না।

যেমন আল্লাহ তায়ালা বলেনঃ

وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ

“এবং তাদেরকে (স্ত্রীদের) যন্ত্রণা দেয়ার জন্যে আবদ্ধ করে রেখ না, তা হলে সীমালঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এরূপ করে সে নিশ্চয়ই নিজের প্রতি অবিচার করে থাকে।” (সূরা বাক্বারাঃ ২৩১)


রিদ্দাহ:

রিদ্দাহ (মুরতাদ হওয়া বিষয়ে) الردة / মুরতাদ হওয়া . ধর্ম ত্যাগ করা

প্রশ্ন: কি করলে একজন মুসলিম মুরতাদ হয়? (রিদ্দার প্রকার সমূহ)

উত্তর: ইসলাম ভঙ্গের যে কোনও কারণ ঘটলে মুরতাদ হয়ে যায়। ইসলাম ভঙ্গের অনেক কারণ আছে; সে কারণগুলোকে 4 ভাবে ভাগ করা যেতে পারে। যথা:

1- কথার মাধ্যমে: যেমন আল্লাহকে বা তাঁর রাসূলকে গালী দেয়া, গাইরুল্লাহর কাছে দুয়া করা, ইলমে গাইবের দাবী করা, নবুওয়ত দাবী করা ইত্যাদি।

2- কর্মের মাধ্যমে: যেমন, গাইরুল্লাহকে সাজদা করা, গাইরুল্লাহর নামে পশু জবাই করা, জাদু করা, মানব রচিত বিধান দিয়ে বিচার করা, কুরআনকে মসজিদকে অপমান করা ইত্যাদি।

3- আক্বীদা-বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ব্যাভিচার, মদ, সূদ ইত্যাদিকে হালাল মনে করা, সলাত-যাকাতকে ফরজ মনে না করা, আল্লাহর সাথে শিরক করাকে জায়েজ মনে করা ইত্যাদি।

4- সংশয়-সেন্দহের মাধ্যমে। যেমন: জান্নাত-জাহান্নাম, ফেরেশ্তা, পুনরুত্থান ইত্যাদিতে সন্দেহ পোষণ করা। রাসূল স. এর রেসালাতে সন্দেহ পোষণ করা ইত্যাদি।


কনটেন্ট মেনু

রামাদান ১ - আক্বীদা ও ইসলামী আক্বীদাহ
রামাদান ২ - তাওহীদ কী? তাওহীদের গুরুত্ব , ফজিলত ও প্রকারভেদ
রামাদান ৩ - তাওহীদুর রুবুবিয়্যাহ
রামাদান ৪ - তাওহীদুল উলুহিয়্যাহ্
রামাদান ৫ - তাওহীদুল আসমা ওয়াস-সিফাত
রামাদান ৬ - শির্ক ও শির্কের ভয়াবহতা
রামাদান ৭ - মুসলমানের প্রথম মূলনীতিঃ রব বা প্রভুর পরিচয়
রামাদান ৮ - দ্বিতীয় মূলনীতিঃ নাবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর পরিচয়
রামাদান ৯ - তৃতীয় মূলনীতিঃ ধর্ম বা দ্বীনের পরিচয়
রামাদান ১০ - দ্বীনের প্রাথমিক স্তরঃ ইসলাম
রামাদান ১১ - দীনের মধ্যম স্তরঃ ঈমান
রামাদান ১২ - দীনের তৃতীয় স্তরঃ ইহসান
রামাদান ১৩ - দ্বীনের স্তরসমূহের (ইসলাম, ঈমান, ইহসান) মধ্যে তুলনামূলক পার্থক্য
রামাদান ১৪ - ইবাদাত কি? প্রকারভেদ ও ইবাদাতের ক্ষেত্রসমূহ
রামাদান ১৫ - ইবাদাত বৈধ হওয়ার শর্ত, ইবাদাতের উৎস ও বুনিয়াদ সমুহ
রামাদান ১৬ -ইবাদাতের ক্ষেত্রে বর্তমান যুগের পরস্পর বিরােধী দুটি দল
রামাদান ১৭- সিয়াম কি? সিয়ামের বিধান, ফযীলত ও উপকারীতা
রামাদান ১৮- রামাদান মাসে পছন্দনীয় আমলসমূহ
রামাদান ১৯- ই'তেকাফ কি, ই'তেকাফের বিধান ও শর্তাবলী
রামাদান ২০- লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য
রামাদান ২১- যাকাত
রামাদান ২২- নিফাক্ব কি, কত প্রকার
রামাদান ২৩- ফাসেকী, জুলুম, রিদ্দাহ
রামাদান ২৪- কুফুর কি, কুফুর কত প্রকার
রামাদান ২৫- ফিতনা কি, ফিতনার কারণ সমূহ এবং ফিতনার সময় মুসলিমদের করণীয়
রামাদান ২৬- ফিতরা কি ও ফিতরার বিধান
রামাদান ২৭- সালাম ও এর সামাজিক সৌন্দর্য
রামাদান ২৮- তাজকিয়াহ বা আত্মশুদ্ধি
রামাদান ২৯- মহানবী ( সাঃ ) এর ২১৩ টি মহা মূল্যবান বাণী
রামাদান ৩০ -ঈদ