Your cart ({{cart.total_quantity}})
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}} X
    {{updownQuantity[cart_item.id]?.counter??1 }}
    = {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock

Congrats! You have free shipping!

Add more {{setCurrency(cart.free_shipping_amount-cart.sub_total)}} and get free shipping!

Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

Home / লার্নিং / Happiness
Tutorial

৩০ দিনের ৩০ টি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামকে জানা - রামাদান ২০২১

30 chapters 30 lessons 1493 views

আপনার অগ্রগতি

০ / 30 লেসন সম্পন্ন

মন্তব্য ও প্রশ্ন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
{{c.user_name}}প্রশ্ন
{{c.message}}

রামাদান ২৪- কুফুর কি, কুফুর কত প্রকার

কুফুর শব্দের আভিধানিক অর্থ হলো, ঢেকে দেয়া। গোপণ করা।

ইসলামের পরিভাষায়: - ঈমানের বিপরীতকেই কুফুরী বলে।

যেমন, আল্লাহকে বিশ্বাস করা, নবী- রাসূল বিশ্বাস করা হল ঈমান। তাই আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস না করাই কফুরী।

অনুরূপ যা যা বিশ্বাস করা ঈমানের পরিচয়ায়ক, তা তা বিশ্বাস না করাই হলো কুফুর!

কুফুর ২ প্রকার। বড় কুফুর ও ছোট কুফুর।

বড় কুফুর ৫ প্রকার। যথা:

১ম প্রকার- আল্লাহ ও আল্লাহর রাসূল, কুরআন ও হাদীছ সহ দ্বীনের কোন বিষয়কে মিথ্যা মনে করলে। - (সূরা আনকাবূত: ৬৮-৬৯)

২য় প্রকার: বিশ্বাস থাকা সত্যেও অহংকার করে না মানলে।

৩য় প্রকার: সন্দেহ ও সংসয় পোষণ করা।

৪র্থ: মুখ ফিরিয়ে নেয়ার মাধ্যমে বড় কুফুরী।

৫ম: মুনাফিকীর মাধ্যমে বড় কুফুরী:

বড় কুফুর বা চূড়ান্ত কুফুর; যা একজন মুসলিমকে ইসলাম ধর্ম থেকে বের করে মুর্তাদ বানিয়ে দেয়।


ছোট কুফুর:

এটি বিশ্বাসগত নয়; কর্মগত কুফুরী। পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহয় উহাকে কুফুরী নামে আক্ষ্যায়ীত করা হয়েছে কিন্তু অপরাপর দলীল-প্রমান থেকে বুঝাযায় যে উহা বড় কুফুরীর পর্যায়ের নয়। যেমন রাসূল স. বলেন: ‏(‏سباب المسلمِ فُسوقٌ، وقتالُه كفر‏)‏ মুসলিমকে গালি দেয়া ফাসেকী আর তার সাথে লড়াই করা বা মারামারি করা কুফুরী। ( বুখারী মুসলিম) কিন্তু তা বড় বা ফাইনাল কুফুরী নয়।

ছোট কুফুরী ও বড় কুফুরীর মধ্যে বিধান গত সংক্ষিপ্ত পার্থক্য:

1- বড় কুফুরী ইসলাম ধর্ম থেকে বের করে দেয় এবং সমস্ত নেক আমল নষ্ট করে দেয়। কিন্তু ছোট কুফুরী তা করে না। কিন্তু তা ঈমান কমিয়ে দেয় এবং ব্যাক্তিকে শাস্তির মেুখমুখি করে দেয়।

2- বড় কুফুর কারী স্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। কিন্তু ছোট কুফুরকারী জাহান্নামে গেলেও কিন্তু চিরকাল থাকবে না । আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত থেকে বের করে আনতে পারেন কিংবা জাহান্নামে নাও দিতে পারেন।

3- বড় কুফুর কারীর জান-মাল হালাল হয়ে যায় কিন্তু ছোট কুফুরকারীর তা হয় না।

4- বড় কুফুর কারীর সাথে শত্রুতা পোষণ করা মুমিনগণের জন্য ওয়াজিব। এদের সাথে কোন প্রকার বন্ধুত্ব, আন্তরিকতা, হৃদ্যতা ও ভালবাসা পোষণ করা কোন মুমিনের জন্য জায়েয নয় – চাই সে যত নিকটাত্নীয়ই হোক।

ছোট কুফুরীতে লিপ্ত ব্যাক্তির জন্য এসব প্রজোয্য নয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ

“যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল, সে কুফরি করল বা শিরক করল।” (তিরমিযী, হাকিম)

৮- ছোট কুফর না বড় ?এবং কেন? আল্লাহ বলেনঃ إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

“কিন্তু ইবলিস নির্দেশ পালন করতে অস্বীকার করল ও অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। (সূরা বাকারাঃ ৩৪)


কনটেন্ট মেনু

রামাদান ১ - আক্বীদা ও ইসলামী আক্বীদাহ
রামাদান ২ - তাওহীদ কী? তাওহীদের গুরুত্ব , ফজিলত ও প্রকারভেদ
রামাদান ৩ - তাওহীদুর রুবুবিয়্যাহ
রামাদান ৪ - তাওহীদুল উলুহিয়্যাহ্
রামাদান ৫ - তাওহীদুল আসমা ওয়াস-সিফাত
রামাদান ৬ - শির্ক ও শির্কের ভয়াবহতা
রামাদান ৭ - মুসলমানের প্রথম মূলনীতিঃ রব বা প্রভুর পরিচয়
রামাদান ৮ - দ্বিতীয় মূলনীতিঃ নাবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর পরিচয়
রামাদান ৯ - তৃতীয় মূলনীতিঃ ধর্ম বা দ্বীনের পরিচয়
রামাদান ১০ - দ্বীনের প্রাথমিক স্তরঃ ইসলাম
রামাদান ১১ - দীনের মধ্যম স্তরঃ ঈমান
রামাদান ১২ - দীনের তৃতীয় স্তরঃ ইহসান
রামাদান ১৩ - দ্বীনের স্তরসমূহের (ইসলাম, ঈমান, ইহসান) মধ্যে তুলনামূলক পার্থক্য
রামাদান ১৪ - ইবাদাত কি? প্রকারভেদ ও ইবাদাতের ক্ষেত্রসমূহ
রামাদান ১৫ - ইবাদাত বৈধ হওয়ার শর্ত, ইবাদাতের উৎস ও বুনিয়াদ সমুহ
রামাদান ১৬ -ইবাদাতের ক্ষেত্রে বর্তমান যুগের পরস্পর বিরােধী দুটি দল
রামাদান ১৭- সিয়াম কি? সিয়ামের বিধান, ফযীলত ও উপকারীতা
রামাদান ১৮- রামাদান মাসে পছন্দনীয় আমলসমূহ
রামাদান ১৯- ই'তেকাফ কি, ই'তেকাফের বিধান ও শর্তাবলী
রামাদান ২০- লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য
রামাদান ২১- যাকাত
রামাদান ২২- নিফাক্ব কি, কত প্রকার
রামাদান ২৩- ফাসেকী, জুলুম, রিদ্দাহ
রামাদান ২৪- কুফুর কি, কুফুর কত প্রকার
রামাদান ২৫- ফিতনা কি, ফিতনার কারণ সমূহ এবং ফিতনার সময় মুসলিমদের করণীয়
রামাদান ২৬- ফিতরা কি ও ফিতরার বিধান
রামাদান ২৭- সালাম ও এর সামাজিক সৌন্দর্য
রামাদান ২৮- তাজকিয়াহ বা আত্মশুদ্ধি
রামাদান ২৯- মহানবী ( সাঃ ) এর ২১৩ টি মহা মূল্যবান বাণী
রামাদান ৩০ -ঈদ